বিবাদ মেটাতে এসে প্রাণ গেল যুবকের
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লায় জনসমক্ষে রাজিব হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে এবং পেশায় তিনি একজন স্যানিটারি মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নগরীর বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সঙ্গে রিয়াদ নামে এক যুবকের বাকবিতণ্ডা হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন রাজিব। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীরা জানায়, ঘাতকরা মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, আমরা এখন পর্যন্ত দুইজনকে আটক করেছি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
মো. কামাল উদ্দিন/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত