আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেফতার
ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। রোববার (২৩ আগস্ট) রাতে সদর উপজেলার সাগান্না গ্রাম থেকে জেলা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হচ্ছে- সাগান্না মঙ্গলপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) ও মসজিদপাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এসব তথ্য জানান।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাগান্না গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, পাঁচটি মেমোরি কার্ড, জিহাদি বই এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ বোমা তৈরির বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ইনামুল হক ও সিরাজুল ইসলাম নামে দুইজনকে।
গ্রেফতারারা পুরাতন মোবাইল ফোনের ব্যাটারি বৈদ্যুতিক তার ও বোমা তৈরির অন্য উপাদান দিয়ে শক্তিশালী বিস্ফোরক তৈরির বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিল বলে জানিয়েছে অ্যান্টি টেররিজম ইউনিট । সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করে আসছিল।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত