চাকরির প্রলোভনে ধর্ষণের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
বিয়ের প্রলোভন দেখিয়ে এবং চাকরি দেয়ার নামে ধর্ষণের অভিযোগ উঠেছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের বিরুদ্ধে। এ ঘটনায় বরিশালে ধর্ষণ মামলা করেছেন ওই উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আমুয়া গ্রামের এক তরুণী (২২)। মঙ্গলবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলা করেন তিনি।
ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে আগামী ৪ অক্টোবরের আগে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় চেয়ারম্যান মনির ছাড়াও তাকে সহযোগিতার অভিযোগে ওই উপজেলার জাঙ্গালিয়া এলাকার মিঠু সিকদার নামে একজনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ওই তরুণী ২০১৭ সালে এইচএসসি পাস করে তৎকালীন ভাইস চেয়ারম্যান এমদাদুল হক মনিরের কাছে চাকরির জন্য গেলে তিনি তাকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে প্রেম এবং পরে বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবি করে বরিশাল নগরীর আগরপুর রোডের একটি ভাড়া বাসায় নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন চেয়ারম্যান মনির।
তবে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনির মুঠোফোনে বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই ধরনের মামলা দায়ের করা হয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ