গাছে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নওদাগ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার বড় কাটুরিয়া গ্রামে।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ইসমাইল হোসেন ও রকি নামের দুই যুবক মহেশপুর থেকে যশোরের চৌগাছায় যাচ্ছিল। মহেশপুর-চৌগাছা সড়কের নওদাগ্রাম মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন মারা যান। আহত রকিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যু হয়।
আব্দুল্লাহ আল মাসুদ/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত