হাসপাতালের অ্যাম্বুলেন্সে মাদক পাচার
ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকা থেকে যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সে পাচারের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- যশোরের কোতোয়ালি থানার রায়পাড়া গ্রামের কাওসার আলীর ছেলে মাজহারুল ইসলাম সাগর (২৫), মথুরাপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে রাতে যশোরে মাদক পাচার করা হচ্ছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আসতে দেখে গতি রোধ করা হয়। পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিল ও আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। অ্যাম্বুলেন্স চালকসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
যশোর পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, অ্যাম্বুলেন্সের চালক মাজহারুল ইসলাম সাগর সোমবার বিকেলে রোগী আনার কথা বলে মহেশপুর গিয়েছিলেন। তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত এটা জানা ছিল না।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত