বাগানে পড়েছিল প্রবাসীর স্ত্রীর চোখ উপড়ানো লাশ
ঝিনাইদহের কোটচাঁদপুরে নুপুর খাতুন (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাব্দারপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুপুর খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল ব্যাপারীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে দুর্গাপুর গ্রামের গোরস্তানের পাশের একটি বাগানে নুপুর খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহতের চোখ উপড়ানো অবস্থায় ছিল। তার গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে।
পরিবারের বরাত দিয়ে কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম বলেন, নুপুর খাতুন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত