এনজিও থেকে ঋণ নিয়ে বেগুন চাষ, সব গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
দুর্বৃত্তদের কেটে ফেলা বেগুন গাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন বাপ্পী মোল্লা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দরিদ্র কৃষকের ১০ শতক জমির বেগুন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ষাইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকের নাম বাপ্পী মোল্লা। বেগুন গাছ কেটে ফেলায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাপ্পী। তিনি ওই গ্রামের আনছার আলী মোল্যার ছেলে।
বাপ্পী মোল্লা জানান, মাঠে তার মাত্র ১০ শতক জমি রয়েছে। অন্যের বাড়িতে কাজের পাশাপাশি নিজ জমিতে চাষাবাদ করে সংসার চলে তার। কয়েকমাস আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে শসার আবাদ করেছিলেন তিনি। বৃষ্টির কারণে শসা গাছ মরে যায়। পুনরায় প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে ওই জমিতে বেগুনের চাষ করেছিলেন। কয়েকদিন পরই গাছে বেগুন ধরা শুরু করতো। রোববার সকালে নিজের ক্ষেতে বেগুন গাছ কাটা অবস্থায় দেখতে পান তিনি।
তিনি আরও বলেন, আমার শত্রু কারা? এটি করে তাদের কি লাভ হলো? আমি তো কারও ক্ষতি করিনি। এখন সারা বছর আমার সংসার চলবে কীভাবে? এনজিওর টাকা পরিশোধ করব কীভাবে?
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, বাপ্পী মোল্লার ক্ষেতের বেগুন গাছ কেটে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
আব্দুল্লাহ আল মাসুদ/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত