ট্রলি ব্যাগে তরুণীর লাশ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড়কাঁচি এলাকায় একটি ট্রলি ব্যাগ থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাফর ইকবাল বলেন, নিহত তরুণীর বয়স আনুমানিক ৩০ বছর। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া না গেলে ময়নাতদন্তের পর দাফনকাজের জন্য মরদেহ আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হবে।
কামাল উদ্দিন/এএম/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ