দর্শনায় ডাক্তারের বাড়িতে বোমা বিস্ফোরণ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরে ডা.হান্নানের বাড়িতে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ বোমা বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, রোববার রাতে ডা. হান্নান তার পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার বাড়ির ভেতরের দরজায় একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে গোটা এলাকা বোমার প্রকট শব্দে প্রকম্পিত হয়ে উঠে। কিন্তু বিস্ফোরিত বোমায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে বাড়ির সদস্যরা জানান। রাতেই দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।
বাড়ির মালিক ডা. হান্নান জাগো নিউজকে জানান, বেশ কয়েকদিন ধরে দুইটি মোবাইল নম্বর থেকেেফোন করে আমার কাছে চাঁদা দাবি করছিলেন কে বা কারা। চাঁদার টাকা না দেয়ায় তারা আমার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, আমার সঙ্গে আর্থিক লেনদেন থাকার কারণে প্রতিবেশী সাদ্দাম লোকজন দিয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ জাগো নিউজকে জানান, বোমার আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। বোমা হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন কাজল/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত