ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কৃষকের
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বলুহর বাটামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া বলুহর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।
কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া। এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন বুলু মিয়াকে ধাক্কা দেয়।
সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোরে রেফার্ড করা হয়। যশোরে নেয়ার পথে মারা যান বুলু মিয়া।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত