নিজ ঘরে হিজড়ার ঝুলন্ত লাশ
ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের নিজ ঘর থেকে কারিশমা (৪০) নামে এক হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান।
স্থানীয়রা জানান, উদয়পুর গ্রামের ওই বাড়িতে কারিশমা একাই থাকতেন। সম্প্রতি অন্যত্র বাড়ি তৈরি করায় শহরের টার্মিনাল এলাকার এক ব্যক্তির কাছে তিনি বাড়িটি বিক্রির জন্য বায়না নিয়েছেন। বুধবার দুপুরে ওই বাড়িতে ক্রেতারা গেলে নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ভাই নুরুন্নবী বলেন, কারিশমাকে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। বিছানায় বসা অবস্থায় সে ফ্যানের সঙ্গে ঝুলছিল। টাকা ও গহনার কারণে কেউ তাকে হত্যা করেছে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এটি হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত