পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
ফাইল ছবি
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তানজিম আহম্মেদ ওরফে অলি খান (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পূর্ব রাজাপুর এলাকার খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
অলি ওই এলাকার মো. নাসির উদ্দিন খানের ছেলে। তিনি বরিশাল পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহত অলি খানের চাচা মো. আল-আমিন খান বলেন, সোমবার সন্ধ্যায় অলি বাড়ির পাশে পানির পাম্প দিয়ে নালা সেচ করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরিবারের লোকজন অলিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ