ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর
ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় গত দুই মাসে সাপের কামড়ে ১১ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে পৌর এলাকার সাতগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ওই গ্রামের সুজাল মন্ডলের মেয়ে ও সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
নিহতের মা মনি আক্তার জানান, রাতের খাবার খেয়ে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় তার মেয়েকে সাপে কামড় দেয়। রাত ৪টার দিকে মেয়ের শরীরে যন্ত্রণা শুরু হলে গ্রাম্য ওঝার কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে শৈলকুপা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত