নেত্রকোনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সালছাপুর গ্রামে দুলেনা আক্তার (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার দেবরের ছেলে। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সালছাপুর গ্রামের জমির উদ্দিনের স্ত্রী দুলেনা আক্তারকে সকাল ৭টার দিকে তার দেবর সাইন উদ্দিনের ছেলে রাজিব মিয়া (২১) ধারালো দা দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত দুলেনা আক্তারের চাচাতো ভাই মুজাহিদুল ইসলাম সবুজ জানায়, সকালে রাজিবকে চাচি দুলেনা আক্তার রাত করে বাড়ি ফেরার কারণে বকাঝকা করে। পরে চাচি দুলেনা আক্তার সকাল ৭টার দিকে নামাজ পড়তে বসলে রাজিব উত্তেজিত হয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর স্থানীয়রা রাজিবকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়রা জানায়, রাজিব নেশাগ্রস্ত থাকায় এ ঘটনা ঘটিয়েছে।
পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত দুলেনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
কামাল হোসাইন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি, নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন
- ২ নীলফামারীতে খুব শিগগির হাজার শয্যার হাসপাতালের কাজ শুরু: সচিব
- ৩ আড়াইদিন জিন্দা কবরে থাকার ঘোষণা লালন ভক্ত দম্পতির, পুলিশের বাধায় পণ্ড
- ৪ হুমা বাহিনীর সদস্য সুজন অস্ত্রসহ গ্রেফতার
- ৫ পুলিশ দেখলেই পালিয়ে যান, কৃষকের ছদ্মবেশে আসামি ধরলেন এএসআই