ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে ইজিবাইক চালক নিহত
ফাইল ছবি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে শাহাজান আলী (৩০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
নিহত শাহাজান মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মনছের মোল্যার ছেলে। বুধবার দুপুরে উপজেলার বারোবাজার ফুলবাড়ি গেটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ফুলবাড়ি গ্রামের হারুন অর রশিদ জানান, বুধবার ভোরে আমার চাচি খাদেজা বেগম মারা যান। তার জানাজায় অংশ নিতে আসা স্বজনদের নিয়ে ইজিবাইকের ভাড়ায় এসেছিলেন শাহাজান।
তিনি আমাদের বাড়িতে পৌঁছে যাত্রী নামিয়ে দিয়ে নিকটবর্তী রেললাইনের পাশে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মাসুদএমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ