গাজীপুরে ৩ ডাইং কারখানাকে জরিমানা
পরিবেশ ও জলাশয় দূষণের অভিযোগে গাজীপুরের তিনটি ডাইং কারখানাকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার প্রতিষ্ঠানসমূহের মালিকদের তলব করে শুনানি শেষে পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান ওই জরিমানা করেন।
পরিবেশ অধিদফতর সূত্র জানায়, ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে জলাশয় ও পরিবেশের ক্ষতির জন্য টঙ্গীর পাগাড় এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলসকে ১৯ লাখ, টঙ্গী বিসিকের দিশারী ওয়াশিং প্লান্টকে চার লাখ, গাজীপুর মহানগরীর কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার্সকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ২ ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ
- ৩ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার
- ৪ মন্ত্রী-এমপিরা তিন ঘণ্টাও ঘুমান না: সংস্কৃতি মন্ত্রী
- ৫ ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন