আবাসিক হোটেলের কক্ষে মিলল যুবকের ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি
ঝিনাইদহ শহরের আবাসিক হোটেল রেডিয়েশন থেকে ইন্দ্রজিৎ (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ইন্দ্রজিৎ কুমার কুষ্টিয়া জেলার মিরপুর থানার বেলগাছী গ্রামের শ্রী সুসেন কুমারের ছেলে বলে জানা গেছে।
হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইন্দ্রজিৎ গত সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে এই হোটেলে ওঠেন, তবে তিনি কী কাজ করতেন সে বিষয়ে তারা অবগত নয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে হোটেল বয় রাউন্ড দিতে গিয়ে তার দরজায় অনেকবার নক করলেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ হোটেলের চারতলার ৪০১৪নং রুম থেকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরাদেহটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত