মোমবাতি জ্বেলে ধর্ষণের প্রতিবাদ
জয়পুরহাটসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলার ছাত্র সমাজ।
মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নেন।

রাতে প্রায় ঘণ্টাব্যপী এই মোমবাতি প্রজ্জ্বলন চালাকালে বক্তব্য রাখেন, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রাহুল শর্মা, আল হোসাইন রাব্বি ও তারিক আজিজ তায়েফ প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, মধ্যপ্রাচ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সে রকম বাংলাদেশেও আইন সংস্কার করে একই বিধান প্রণয়ন দরকার। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান বক্তারা।
রাশেদুজ্জামান/এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে