বাথরুমের ভেন্টিলেটর থেকে ভিডিও করে নারীকে অনৈতিক প্রস্তাব
জয়পুরহাট শহরের সবুজনগর এলাকার এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে শহরের আমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সোহেল রানা শহরের পাঁচুরচক সোনারপাড়া মহল্লার আবেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সোহেল রানা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ফোনে এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন সোহেল রানা।
পরে গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানিয়ে ওই লম্পটকে বাসায় আসতে বলেন। তিনি বাসায় গেলে ওই নারীর স্বামী তাকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে জয়পুরহাট সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি জঘন্য অপরাধ। আসামিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উৎঘাটন করা হবে। সে আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
রাশেদুজ্জামান/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে