ছেলের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রধান শিক্ষিকা মায়ের মৃত্যু
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৫৫) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের সুক্তাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুরজাহান বেগম আক্কেলপুর উপজেলার হাজিপাড়া গ্রামের ফারুক আহমেদের স্ত্রী এবং হাস্তা বসন্তপুর শাহ মাখদুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
ওসি তদন্ত সাইদুর রহমান জানান, নুরজাহান বেগম জয়পুরহাট শহর থেকে ছেলের সঙ্গে মোটরসাইকেলে আক্কেলপুরে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে সুক্তাহার এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নুরজাহান বেগম।
এসময় স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদুজ্জামান/এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে