জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়া দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার পুকুরে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। মাদরাসার হাফেজ মাহফুজুর রহমান মঙ্গলবার (২৭ অক্টবর) সকালে মাদরাসার পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় দেশীয় মাছের সঙ্গে ওই মাছটি উঠে আসে। এরপর খবর পেয়ে উৎসুক জনতা মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন।
মাছটির মাথার অংশ দেখতে অনেকটা দেশীয় টেপা মাছের মতো এবং শোল মাছের মতো লম্বা। মাছের সমস্ত শরীরে ডোরাকাটা দাগ ও সাদা-কালো ফোটায় পরিপূর্ণ।
হাফেজ মাহফুজুর রহমান বলেন, মাছ ধরার সময় এই অপরিচিত মাছটি আমার জালে ধরা পড়ে। আমি এ ধরনের মাছ আগে কখনও দেখিনি। এলাকার অনেক লোক মাছটি দেখতে আসছে, কিন্তু কেউ এর আগে কখনও এ ধরনের মাছ দেখেছে বলে জানা যায়নি। এই মাছটি খুই শান্ত প্রকৃতির। তবে মাছটির নাম সাকার ফিশ। এ প্রজাতির মাছ ঝিনাইদহ অঞ্চলের নদীতে বা অন্য জলাশয়ে আরও আছে।
মৎস্য কর্মকর্তারা জানান, মাছটি ‘সাকার ফিশ’ নামে পরিচিত। এটি অনেকে অ্যাকুরিয়ামেও রাখেন। এমন মাছ খুব একটা দেখা যায় না।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ