মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, কলেজছাত্র গ্রেফতার
প্রতীকী ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও বাজে মন্তব্যের অভিযোগে আকাশ কুমার দাস নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি কে এম এইচ কলেজ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি উপজেলার বলাবাড়িয়া গ্রামে। এই কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন ওই শিক্ষার্থী।
কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও বাজে মন্তব্য করেছেন আকাশ কুমার দাস। ফেসবুক পোস্ট ও সহপাঠীদের অভিযোগের প্রেক্ষিতে কলেজ চত্বর থেকে আকাশকে গ্রেফতার করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ