অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে নারীসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারজন নারীও রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পরে মহেশপুরের গুড়দহ বাজার থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহেশপুর ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৫৩ আর এলাকার ঝিনাইদহের গুড়দহ বাজার থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি নড়াইল ও যশোরের বিভিন্ন এলাকায়।
বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত গমনের চেষ্টা করার অপরাধে তাদের বিরুদ্ধে ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ