ছুটির দিনের সকালে সড়কে ঝরল দুই প্রাণ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (৩০) ও ঝিনাইদহ সদরের হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ হোসেন (৩২)।
এলাকাবাসী জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত হন।
অপরদিকে একই সময় উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের জানলা কাটা ব্রীজের পাশে গরুবোঝায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে গরু ব্যবসায়ী নিহত হন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খালিশপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় মামুনুর রশিদ নামের একজন মারা গেছেন যার লাশ মহেশপুর থানায় আছে। এছাড়া সেজিয়া এলাকায় ঝিনাইদহের একজন গরু ব্যবসায়ী মারা গেছেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ