বাবার একঘণ্টা পর মারা গেলেন ছেলেও
জয়পুরহাট সদর উপজেলার দোগাছী শিমুলিয়া গ্রামে রোববার রাতে বাবার মৃত্যুর একঘণ্টা পর ছেলেরও মৃত্যু হয়েছে। বাবা ও ছেলের দাহ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় একই সঙ্গে সম্পন্ন হয়েছে।
মৃত বাবার নাম মহিম চন্দ্র মণ্ডল (৯৫) এবং ছেলের নাম সুদেব চন্দ্র মণ্ডল (৭০)। সুদেব চন্দ্র মণ্ডল উপজেলার পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
গ্রামবাসী জানায়, মৃত মহিম চন্দ্র মণ্ডল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার রাত ৮টায় তিনি মারা গেলে ছেলে সুদেব চন্দ্র মণ্ডল বাবার শোকে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বগুড়ায় নেয়ার পথে রাস্তায় মারা যান তিনি। বাবা ও ছেলেকে সনাতন ধর্ম মোতাবেক সোমবার সকালে একই সঙ্গে দাহ করা হয়।
দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রাশেদুজ্জামান/এএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে