প্রেমিকের তিন দিন পর প্রেমিকারও আত্মহত্যা
‘গুড বাই’ বলে প্রেমিকার কাছ থেকে বিদায় নিয়ে গাছের ডালে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন প্রেমিক সুমন হালদার। সেই কষ্ট সইতে না পেরে তিনদিনের মাথায় প্রেমিকা মিনা আক্তারও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদকর্মী সালাম হোসেন জানান, সদর উপজেলার কাতলামারী গ্রামে কসমেটিক্সের দোকান ছিল গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসের। দোকানে আসা যাওয়ার কারণে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে মিনা আক্তারের। গত মে মাস থেকে তাদের এ সম্পর্ক শুরু হয়। মিনার পরিবার বিষয়টি টের পেয়ে চাপ দিতে শুরু করে। গত ৩০ নভেম্বর রাতে দোকান বন্ধ করে মিনার সঙ্গে দেখা করতে যায় সুমন। এক পর্যায়ে উভয়ের মাঝে মান-অভিমান হয়। এ সময় গুড বাই বলে মিনার ওড়না নিয়ে চলে যায় সুমন। সেখান থেকে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মিনা বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন নিয়ে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সুমন মারা যাওয়ার পর বিষয়টি মেনে নিতে পারেনি মিনা।
অবশেষে বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে সেও আত্মহত্যা করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, পুলিশের পক্ষ থেকে মিনার পরিবারকে বলা হয়েছিল তাকে দেখাশোনা করার জন্য। সুমনের লাশের ময়না তদন্ত করা হয়েছে। মিনার লাশও ময়না তদন্ত করা হবে।
আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ