ঠাকুরগাঁওয়ে প্রতিবেশীকে হত্যার দায়ে যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যার দায়ে ইউসুফ আলী (৪০) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল কবীর এ রায় দেন।
দণ্ডিত আসামি ইউসুফ আলী ঠাকুরগাঁও সদর উপজেলার খাগড়াবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে এ রায় কার্যকর হবে।
খালাসপ্রাপ্তরা হলেন-খাগড়াবাড়ি গ্রামের আলাল উদ্দীন ওরফে আলাল (৫০), ছুটকু (৭০), সিরাজ উদ্দীন ওরফে শিরু (৩৩) ও মকবুল হোসেন (৪০)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ মে সকালে দণ্ডিত আসামি ইউসুফ আলী সদলবলে একই গ্রামের প্রতিবেশী আবুল কাশেম নারদকে বেধরক মারপিট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় মৃতের ছেলে সোহেল আলম আকাশ বাদী হয়ে সাতজনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
তানভীর হাসান তানু/এসএমএম/এসআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত