ঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত
ফাইল ছবি
ঝিনাইদহের কালীগঞ্জের পাতিবিলা নামক স্থানে ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মিরাজ (২৩) উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে যাত্রীবাহী শাপলা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিল।
পথিমধ্যে পাতিবিলা নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই হেলপার মিরাজ নিহত হন। আহত অপর ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ