নারী কেলেঙ্কারি : তেরখাদা ছাত্রলীগ সদস্য সচিবকে অব্যাহতি
নারী নিয়ে কেলেঙ্কারির দায়ে খুলনার তেরখাদা উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব আশিকুজ্জামান শোভনকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকায় ও দলীয় শৃঙ্খলাভঙের কারণে তাকে অব্যাহতি প্রদান করা হলো।
জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার জানিয়েছেন, ২০১৯ সালে তেরখাদা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তখন কেন্দ্রীয় ছাত্রলীগের চাপে আশিকুজ্জামান শোভনকে সদস্য সচিব করা হয়েছিল। তবে এ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।
একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিকুজ্জামান শোভন ও এক তরুণীর ছবি ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক সমালোচানা সৃষ্টি হয়েছিল। যার প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
আলমগীর হান্নান/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বইছে তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত
- ২ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ৩ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৪ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৫ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’