শৈত্যপ্রবাহ অব্যাহত, পঞ্চগড়ে তাপমাত্রা কমে ৭ ডিগ্রিতে
শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। জেলায় তাপমাত্রা আরও চার ডিগ্রি সেলসিয়াস কমে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৭.১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
জেলায় পাঁচ দিন ধরে টানা শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় কমে গেছে।
মঙ্গলবার সকালেও ঘন কুয়াশায় ঢেকে ছিল আকাশ। উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যান চালক, কৃষি শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ।
সফিকুল আলম/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত