কনকনে হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়
উত্তরের জনপদ পঞ্চগড়ে তাপমাত্রা ১ দশমিক ২ সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তবে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
টানা ছয় দিন ধরে (শুক্রবার থেকে আজ বুধবার) মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। দুর্ভোগে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় কমে গেছে।

এদিকে প্রতিদিনের মতো বুধবার সকালের পর সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। কিন্তু উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, ‘বর্তমানে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। বুধবার সকালে সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।’
সফিকুল আলম/এসআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত