ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই সরকারি কর্মচারীর
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলা জর্জশিপের কর্মচারী আব্দুস সোবহান (৬৫) ও রুহুল আমিন।
পীরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসটি পীরগঞ্জে প্রবেশকালে লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুই মোটরসাইকেল কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
এ ব্যাপারে পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার মোক্তারুল ইসলাম বলেন, পীরগঞ্জ রেলস্টেশনের কিছু দূর আগে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। দিনাজপুর রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে। এই দুর্ঘটনায় কয়েকটি ট্রেন আটকা পড়েছে বলে তিনি জানান।
তানভীর হাসান তানু/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত