কাঠ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা
ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের থ্রি স্টার ব্রিকসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর দায়ে এ জরিমানা করা হয়।
সোমবার (১১ জানুয়ারি) বিকেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন। তিনি থ্রি স্টার ব্রিকস ইটভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও জানান, ইটভাটাটিতে জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে কাঠ ব্যবহার করা হচ্ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তানভীর হাসান তানু/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত