আলুর বস্তায় ঢাকায় আসছিল ফেনসিডিল
ঠাকুরগাঁওয়ে আলু ভর্তি বস্তা থেকে ২৪৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক মামুন বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী এলাকার খসিরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, জব্দকৃত ফেনসিডিলগুলো হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়িতে করে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি গতিরোধ করে পুলিশের একটি টিম। তল্লাশি চালালে গাড়ির পেছনের লকারে থাকা আলুর বস্তাতে ২৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে সেই বস্তার মালিককে আটক করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, আটককৃত মামুন প্রাথমিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেন। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তানভীর হাসান তানু/এসজে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ