মামলার ভিকটিমই বললেন ‘আমাকে কেউ অপহরণ করেনি’
মায়ের দায়ের করা মানবপাচার মামলার ভিকটিম ছেলে শাকিল নিজেই অপহরণ হয়নি বলে দাবি করেছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। শাকিল উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামের গোলাম রসুলের ছেলে।
সংবাদ সম্মেলনে শাকিল বলেন, আমি জেলে শ্রমিক হিসেবে সাগরে জাল ফেলে জীবিকা নির্বাহ করি। এ কারণে বেশিরভাগ সময় ট্রলারেই থাকতে হয়। ২৯ জানুয়ারি মা মিনারা বেগম র্যাব-৮ এর কাছে আমি অপহরণ হয়েছি বলে একটি অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা থানায় পুলিশ আমাকে উপস্থিত হতে বলে। মা-বাবার উপস্থিতিতে ৪ ফেরুয়ারি আমাকে কেউ অপহরণ করেনি বলে একটি লিখিত অঙ্গীকার নামা দেই। একই সময় আমার মাও অঙ্গীকার নামা দেন।
পরে ৯ ফেরুয়ারি আমাকে ভিকটিম দেখিয়ে মা একই গ্রামের ফরিদ হোসেন, আল-আমিন, মো. ছবুর ও আউয়ালের বিরুদ্ধে বরগুনা মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলা করেন। যে কারণে আমি ও অভিযুক্তরা হয়রানির শিকার হচ্ছি। আমরা মিথ্যা হয়রানি থেকে পরিত্রাণ চাই।
এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে