মৃত সন্তান কোলে নিয়ে থানায় হাজির দম্পতি
জমি বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের পর জন্ম নেয়া সন্তান মারা যাওয়ায় নবজাতককে কোলে নিয়ে থানায় হাজির দম্পতি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দিনভর ন্যায় বিচার পেতে আদালত, থানায় ঘুরে অবশেষে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন ওই দম্পতি।
কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূ শিল্পী আরমান বাদী হয়ে আবুল কালাম, তার স্ত্রী শাহনাজ বেগম, মেয়ে লিমা, ছেলে শরীফ ও আরিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।’
সোহেল আরমান ও তার স্ত্রী শিল্পী আরমান দম্পতি অভিযোগ করেন, নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়া পাড়ায় মামা আবুল কালাম ড্রাইভারের সাথে বসত বাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আবুল কালামের পরিবারের লোকজন বিভিন্ন সময় তাদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। গত রোববার সন্ধ্যায় (২১ ফেব্রুয়ারি) অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে।
এক পর্যায়ে শিল্পী আরমানের প্রসব বেদনা শুরু হয়। রাতভর তীব্র যন্ত্রণা শেষে সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোরে শিল্পী আরমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে একটি পুত্র সন্তান প্রসব করে। এর কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।
নবজাতকের মা শিল্পী আরমান বলেন, ‘আসামিরা আমাকে মারধর ও পেটে লাথি মারার কারণে গর্ভের সন্তান ভূমিষ্ট হওয়ার পর মারা যায়। এর জন্য আসামিরাই দায়ী। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করেন।
মো. কামাল উদ্দিন/ আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে