কুকুরের সন্ধান চেয়ে জিডি, সন্ধান দিতে পারলে পুরস্কার
বরগুনার তালতলীতে নিজের হারিয়ে যাওয়া একটি পোষা কুকুরের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইভান (২৫) নামের এক যুবক। সন্ধানদাতাকে পুরস্কার দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তালতলী থানায় জিডিটি করেন ইভান। এরপর থেকে কুকুরটি সন্ধানে কাজ করছে পুলিশ।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার লালুপাড়া এলাকায় মাস তিনেক আগে স্থানীয়ভাবে একটি দেশীয় কুকুর পালন শুরু করেন আবদুল্লাহ আল ইভান। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কুকুরটি হারিয়ে যায়। অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও না পেয়ে অবেশেষ থানায় জিডি করেন এর মালিক।

কুকুরটির মালিক আবদুল্লাহ আল ইভান বলেন, ‘গতকাল আমার পোষা কুকুরটি হারিয়ে যায়। এর বয়স তিন মাস। গায়ের রঙ হলুদ-সাদা মিশ্রিত। ওজন হবে প্রায় ৮ কেজির ওপরে। অনেক খোঁজাখুঁজি করেও কুকুরটি পাওয়া যায়নি। তাই সন্ধান পেতে থানায় জিডি করেছি। কুকুরটির সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে এক হাজার টাকা দেয়া হবে।’
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘যে কোনো পোষাপ্রাণী হারিয়ে গেলে আইন অনুযায়ী সাধারণ মানুষ জিডি করতে পারেন। আর পুলিশের দায়িত্ব সেটিকে খুঁজে দেয়া। পুলিশ কুকুরটির সন্ধানে কাজ করছে।’
খাইরুল ইসলাম আকাশ/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে