মৌলভীবাজার বারের সভাপতি কামরেল সম্পাদক খালিক
মৌলভীবাজার জেলা আইনজীবী (বার) সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট কামরেল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল খালিক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জাগো নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী।
এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট কামরেল আহমেদ চৌধুরী ১৭৭, সহ সভাপতি পদে অ্যাডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস ১৮৩, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল খালিক ২১০ ও সহ-সম্পাদক (সাধারণ) পদে মো. মাহবুব আলম ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে সুমন কুমার দাস ও সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে সৈয়দ সিরাজুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সদস্য পদে আশফাক আহমেদ ২৬৭ ভোট, মাে. ইমরান মিয়া লষ্কর ২৪৬, নন্দিতা বৈশ্য ২২১, সজল চন্দ্র দেব ২৫৭, সাকির আহমদ ২৩৬ ও সুবিনা আক্তার ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত