খুঁজে পাওয়া যাচ্ছে না প্রবাসী তোয়াবুরকে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের মো. আব্দুল মন্নানের ছেলে কাতার প্রবাসী মো. তোয়াবুর রহমান গত ৮ দিন যাবত নিখোঁজ রয়েছেন।
স্বজনরা সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ বিষয়ে নিখোঁজ মো. তোয়াবুর রহমানের বড় ভাই মো. আব্দুল ওয়াহিদ রাজনগর থানায় জিডি করেছেন (জিডি নং ১২৯)।
লিখিত জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ মো. তোয়াবুর রহমান উপজেলার মুন্সিবাজারে গত ২ মার্চ বেলা ১১টায় ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
এ বিষয়ে রাজনগর থানার ওসি আবুল হাসেম বলেন, প্রবাসীকে উদ্ধার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা তাকে খোঁজার চেষ্টা করছি।
এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত