ডিসের কেবল লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রানা মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) রাত ৯টায় কমলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের আলেপুর গ্রামে এই ঘটনা ঘটে।
রানা মিয়া কমলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের ওয়াহিদ মিয়ার ছেলে।
স্থানীয় ব্যক্তিরা জানান, শনিবার রাত ৯টায় ডিস অ্যানটেনার কেবল লাগানোর সময় বসতঘরের তারের সঙ্গে দেহ লেগে বিদ্যুৎস্পৃষ্টে রানা মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আবদুল আউয়াল বলেন, ‘হাসপাতালে আনার আগেই রানা মিয়ার মৃত্যু হয়েছে’।
এসএমএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত