বাঁশবাগান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাহানারা বেগম (২৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ মার্চ) সকালে গৃহবধূর বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত গৃহবধূ দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বন্দরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। এ ঘটনায় তার বাবা হাসেন আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, জাহানারা বেগমের স্বামী আব্দুর রাজ্জাক ঢাকায় কাজ করেন। বাড়িতে দুই ছেলে নিয়ে স্বামীর বাড়িতেই থাকতেন তিনি। গতকাল রোববার রাত ৮ টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন খোঁজ করেও তাকে পাননি। সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশ বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন বলেন, ‘প্রাথমিক সুরতহালে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গৃহবধূর পরিবারের দাবি, তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যার পর ঝুলিয়ে রেখেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে পুলিশ।।
সফিকুল আলম/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ