নীলফামারীতে মাস্ক না পরায় জরিমানা
ফাইল ছবি
স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিধান না করায় ১২ জনকে দুই হাজার সাতশ টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৫ মার্চ) বিকালে জেলা শহরে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি জাহাঙ্গীর হোসেন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাস্কবিহীন কাউকে যেমন সেবা দেয়া হচ্ছে না, তেমনি রাস্তাঘাটে মাস্কবিহীন পেলে জরিমানা করা হচ্ছে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৫ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৩০৩ জন। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন এবং মারা গেছেন ২৮ জন।
জাহেদুল ইসলাম/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত