ব্রিজের নিচে বালু উত্তোলন, ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নদী থেকে বালু উত্তোলনের দায়ে গিয়াস উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) উপজেলার জুড়ী নদীর শিলুয়া ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন করায় তাকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম।
উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা যায়, আইন লঙ্ঘন করে জুড়ী নদীর শিলুয়া ব্রিজের নিচে থেকে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই ব্যক্তি ইজারাদারের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। এর আগে ব্রিজের ১০০ মিটারের মধ্য থেকে বালু উত্তোলন না করার জন্য ইজারাদারকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। সীমানা চিহ্নিত করেও দেয়া হয়েছিল। কিন্তু নির্দেশনা না মেনে বালু উত্তোলন করায় তাকে জরিমানা করা হয়।’
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত