বোরকা পরেও রক্ষা পেলেন না যুবক
বোরকা পরেও রক্ষা পেলেন না মাদক কারবারি ইমরান (২৫)। বুধবার (১৭ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। এসয় তার সাথে থাকা মো. সবুজ (২০) নামে আরও এক যুবককে আটক করা হয়।

আটক ইমরান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মোড়াপাড়ার মৃত জুয়েল মিয়ার ছেলে। অপর দিকে মো. সবুজ একই এলাকার মৃত শরীফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বাসে ওঠার জন্য বেগ নিয়ে বোরকা পরিহিত একা নারীসহ এক যুবক বাস কাউন্টারের সামনে অপেক্ষা করছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের পুলিশ তল্লাশি চালায়। এসময় বোরকা পরিহিতা নারীর নেকাব খুলতেই মুখ ভর্তি দাড়ি দেখে তাদের আটক করে। তাদের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি শাখাওয়াত হোসেন বলেন, ‘বোরকা পরিহিত ইমরানের শরীরের ফিটিং করা ৪৩ বোতল ও সবুজের ব্যাগে ৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় দুর্নীতি-চাঁদাবাজদের স্থান নেই: এমপি মনোয়ার হোসেন
- ২ রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা
- ৩ ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতীদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
- ৪ সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
- ৫ বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ ও সুন্দরবন রক্ষা অগ্রাধিকার পাবে