পঞ্চগড়ে ছাগল মেলা
পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দফতর ভেটেরিনারি হাসপাতাল এই মেলার আয়োজন করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন।
সভায় গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলতামাস হোসাইন লেলিন, পঞ্চগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রধান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম মজুমদার, ডেইরি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেনসহ ছাগল খামারিরা উপস্থিত ছিলেন।
মেলায় ৪৮টি ছাগল নিয়ে অংশ নেয়া জাকিউল ইসলামকে শ্রেষ্ঠ খামারি এবং ৩৫টি ছাগল নিয়ে অংশ নেয়া আব্দুস সামাদকে দ্বিতীয় শ্রেষ্ঠ খামারি হিসেবে একটি করে এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।
সফিকুল আলম/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ