মৌলভীবাজারে করোনায় একজনের মৃত্যু
ফাইল ছবি
করোনার দ্বিতীয় ধাপে মৌলভীবাজারে আরও একজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে দু’দিনে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত দুই দিনে ৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফলাফলে ১৮ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে একজনের মৃত্যু হয়।
আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে ১৪ জন, শ্রীমঙ্গলে ২ জন, কমলগঞ্জে ১ জন ও কুলাউড়ায় ১ জন। এরমধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৮৪। সুস্থ রোগীর সংখ্যা ১৯১২। মৃত্যু হয়েছে ২৩ জনের।
সিভিল সার্জন জানান, ওই ব্যক্তি আগে থেকেই করোনা সন্দেহে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার নমুনা পাঠানোর পর পরীক্ষার ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত