চুয়াডাঙ্গায় কেরামবোর্ড চাপায় শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরায় কেরামবোর্ড চাপা পড়ে মরিয়ম খাতুন (৮ মাস) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মরিয়ম খাতুন দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের মহসিন আলীর মেয়ে।
সদর হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পাটাচোরা গ্রামের শিশু মরিয়ম খাতুন ঘরে থাকা কেরামবোর্ডের পাশে খেলা করছিল। এসময় কেরামবোর্ড চাপা পড়ে সে গুরুতর আহত হয়। তাকে বাড়ির সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জাগো নিউজকে জানান, এ ব্যাপারে আমার কিছুই জানা নেই।
সালাউদ্দিন কাজল/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ