নন্দীগ্রামে বিএনপি নেতাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতাসহ ৩৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। উপপরিদর্শক (এসআই) রেজাউল হক বাদী হয়ে এ মামলাটি করেন। এই মামলায় ছাত্রদলের দুইকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ মার্চ) সকালে নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- উপজেলা ছাত্রদলের কর্মী জুয়েল হোসেন (৩০) ও রবিউল ইসলাম (২৮)।
গত রোববার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রামে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এদিকে হরতালের বিপক্ষে ছাত্রলীগ মিছিল বের করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়।
এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন আদরসহ যুবদল, ছাত্রদলের ১৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।
নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ মাঠে রয়েছে।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে দায়ে বাস কাউন্টারকে জরিমানা
- ২ লাল পতাকা দেখানো হলেও ট্রেন থামাননি চালক, দাবি স্থানীয়দের
- ৩ নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে
- ৪ ট্রেনটা হঠাৎ কেঁপে উঠলো, তার পরই দেখি মানুষ চিৎকার করছে
- ৫ নেত্রকোনায় ঈদের গরু জবাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫