১০ ঘণ্টা বন্ধ থাকবে মৌলভীবাজার ও হবিগঞ্জের গ্যাস সরবরাহ
ফাইল ছবি
মৌলভীবাজার জেলা শহর, শ্রীমঙ্গল, ভানুগাছ, কমলগঞ্জ, শমসেরনগর ও হবিগঞ্জ জেলার মিরপুর, বাহুবল এলাকায় ১০ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের জন্য শুক্রবার (২ এপ্রিল) রাত ৯টার পর থেকে পরদিন শনিবার (৩ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১ এপ্রিল রাতে) মৌলভীবাজার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজাদ খাঁন বিষয়টি নিশ্চিত করেন।
এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ