নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত
প্রতীকী ছবি
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে জেলা সদরের ভবানীগঞ্জ সড়কে ইজিবাইকের ধাক্কায় নিহত হয় হাবিবা আক্তার (১০) নামে এক শিশু। সে দিনাজপুরের খানসামা উপজেলার মরিয়ম বাজার গ্রামের হবিবর রহমানের মেয়ে। বাবার সঙ্গে শিশুটি ভবানীগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। এ ঘটনায় ইজিবাইকটি ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ ইজিবাইকটি আটক করেছে।
অন্য দুর্ঘটনাটি ঘটে জেলা সদরের কচুকাটা বাজারে। সেখানে পাওয়ার টিলারের চাপায় লামিয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়। বুধবার রাত ৯টার দিকে কচুকাটা বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি জেলার কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলি ইউনিয়নের উত্তরদুরাকুটি গ্রামের লুৎফর রহমানের মেয়ে।
এলাকাবাসী জানান, শিশুটি তার মায়ের সঙ্গে কচুকাটা বাজার গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার সময় নানার বাড়ির সামনের রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে শিশুটির মা একজনের সঙ্গে কথা বলছিলেন। শিশুটি বিপরীত প্রান্ত থেকে দৌঁড়ে রাস্তা পার হয়ে মায়ের কাছে যাওয়ার সময় দ্রুতগতির একটি পাওয়ার টিলার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পরপর বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে টিলারটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম/এসএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত